জীবিত কিংবা মৃত হলেও ছেলের সন্ধান চান মা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৬ ১৪ মার্চ ২০২০
পাঁচ মাস আগে রাজধানী থেকে এক স্কুল ছাত্র অপহৃত হলেও আদৌ তাকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ছেলের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি অপহৃত কুতুব উদ্দিন পাপ্পুর (১৪) পরিবার। পরিবারের একটাই আকুতি, হোক জীবিত কিংবা মৃত; তবুও পাপ্পুর সন্ধান চান তারা।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানান নিখোঁজ পাপ্পুর পরিবার। এ সময় পাপ্পুর মা রুনা পারভীন রুনু, ভাই রাকিব, মামি রওশন আরা বিথী সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
পাপ্পুর মা রুনা পারভীন রুনু জানান, তারা দক্ষিণ যাত্রাবাড়ীর ৩০১ ধোলাইপাড় বাজার এলাকায় থাকেন। তার ছোট ছেলে কুতুব উদ্দিন পাপ্পু ওখানকার উদয়ন কিন্ডার গার্ডেনের ৫ম শ্রেণিতে পড়ত। গত ৩ অক্টোবর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি পাপ্পু। পরে যাত্রাবাড়ী থানায় মামলা করেন তারা। ৫ অক্টোবর অজ্ঞাত এক ব্যক্তি ইমু’তে পাপ্পুর চোখ বাধা ছবি পাঠিয়ে জানায়, পাপ্পু তার কাছে আছে। পাপ্পুর নামে থাকা বাড়ি বিক্রি করে ২ কোটি টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। এই অবস্থায় তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের শরণাপন্ন হন।
ডিবি’র এই টিম ধোলাইপাড় শহীদ চান্দির বাড়ি থেকে রাজু নামে এক যুবকের মা ও বড় ভাই রাজীবকে আটক করে। তাদের তথ্যমতে, পাপ্পুকে অপহরণে জড়িত থাকায় রাজুকেও গ্রেফতার করা হয়। পরে রাজুর বাসা থেকে পাপ্পুর মোবাইল, জুতা ও প্যান্টের বেল্ট উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতার রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবিকে ও আদালতে জানায়, পাপ্পু তাদের সঙ্গে মদ পান করতে গিয়ে মারা যায়। পরে তাকে বস্তা ভরে মুন্সিগঞ্জের লৌহজং এলাকার নদীতে ডুবিয়ে দেয়া হয়। কিন্তু সেখানে ডিবি পুলিশ, ডুবুরি দল একাধিকবার উদ্ধার অভিযান চালিয়েও পাপ্পুর মরদেহের সন্ধান পায়নি। তাই আমাদের ধারণা, পাপ্পু এখনো জীবিত আছে। তা ছাড়া গ্রেফতার রাজু ডিবি পুলিশকে ও আদালতে যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে কোনো মিল নেই। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে এবং সিআইডি কতৃক পাপ্পু ও রাজুর মোবাইল ফোন ফরেনসিক করলে সেটি স্পষ্ট হয়। ৩ মাস ধরে মামলাটি পিবিআই তদন্ত করছে। কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারছেন না। তাই জীবিত কিংবা মৃত, একবারের জন্য ছেলের সন্ধান চান হতভাগা এই মা। এজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন অপহৃত পাপ্পুর পরিবার।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









